ইরানের সঙ্গে আলোচনা বাতিল করলেন ট্রাম্প

ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য আলোচনার জন্য পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার-এর শনিবার পাকিস্তান সফরের কথা ছিল। আগের দিন হোয়াইট হাউস এ সফরের ঘোষণা দিলেও পরে তা বাতিল করা হয়। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, “ভ্রমণে অনেক সময় নষ্ট হচ্ছে, কাজও অনেক বেশি।” তিনি আরও দাবি করেন, “সব কার্ড আমাদের হাতে, তাদের কাছে কিছুই নেই। তারা কথা বলতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।” এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানে সত্যিই আগ্রহী কি না, তা এখনো স্পষ্ট নয়। তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠক শেষে যুদ্ধ অবসানের একটি কাঠামোতে ইরানের অবস্থান তুলে ধরেন। বিশ্লেষকদের মতে, সফর বাতিলের এ সিদ্ধান্ত দুই পক্ষের অবস্থানের দূরত্বই স্পষ্ট করেছে। চলতি সময়ে বড় কোনো কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনাও কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের সঙ্গে আলোচনা বাতিল করলেন ট্রাম্প

ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য আলোচনার জন্য পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার-এর শনিবার পাকিস্তান সফরের কথা ছিল। আগের দিন হোয়াইট হাউস এ সফরের ঘোষণা দিলেও পরে তা বাতিল করা হয়।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, “ভ্রমণে অনেক সময় নষ্ট হচ্ছে, কাজও অনেক বেশি।” তিনি আরও দাবি করেন, “সব কার্ড আমাদের হাতে, তাদের কাছে কিছুই নেই। তারা কথা বলতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।”

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানে সত্যিই আগ্রহী কি না, তা এখনো স্পষ্ট নয়।

তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠক শেষে যুদ্ধ অবসানের একটি কাঠামোতে ইরানের অবস্থান তুলে ধরেন।

বিশ্লেষকদের মতে, সফর বাতিলের এ সিদ্ধান্ত দুই পক্ষের অবস্থানের দূরত্বই স্পষ্ট করেছে। চলতি সময়ে বড় কোনো কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনাও কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow