ইরানের সঙ্গে চুক্তি আজই, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে সই হতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প যে তথ্য দিয়েছিলেন, সেটিও পুনর্ব্যক্ত করেন। সেখানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যান্য কর্মকর্তারা, যারা এই আলোচনায় অংশ নেবেন। তিনি আরও ইঙ্গিত দেন, পাকিস্তানে আজই (২০ এপ্রি) ইরানের সঙ্গে ওই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সূত্র: আল-জাজিরা এসএএইচ

ইরানের সঙ্গে চুক্তি আজই, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে সই হতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

একই সঙ্গে এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প যে তথ্য দিয়েছিলেন, সেটিও পুনর্ব্যক্ত করেন। সেখানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যান্য কর্মকর্তারা, যারা এই আলোচনায় অংশ নেবেন।

তিনি আরও ইঙ্গিত দেন, পাকিস্তানে আজই (২০ এপ্রি) ইরানের সঙ্গে ওই চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow