ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এখন শুধু আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা। শনিবার তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, আলোচ্য চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে এটি এখনো চূড়ান্ত নয় এবং যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকসহ বিভিন্ন দেশের অনুমোদনের ওপর নির্ভর করছে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে ফোনালাপের পর এ অগ্রগতির বিষয়ে তিনি আশাবাদী হয়েছেন। ওই আলোচনায় কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিসর, তুরস্ক ও বাহরাইনের কর্মকর্তারা অংশ নেন। পরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদা কথা বলেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, চুক্তির শেষ দিকের বিষয়গুলো এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা ঘোষণা করা হতে পারে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, তার দেশ উভয় পক্ষের মধ্যে আলোচনায় সহায়তা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক পাকিস্তানে হতে পারে বলে আশা ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এখন শুধু আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা। শনিবার তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, আলোচ্য চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে এটি এখনো চূড়ান্ত নয় এবং যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকসহ বিভিন্ন দেশের অনুমোদনের ওপর নির্ভর করছে।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে ফোনালাপের পর এ অগ্রগতির বিষয়ে তিনি আশাবাদী হয়েছেন। ওই আলোচনায় কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিসর, তুরস্ক ও বাহরাইনের কর্মকর্তারা অংশ নেন। পরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদা কথা বলেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, চুক্তির শেষ দিকের বিষয়গুলো এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা ঘোষণা করা হতে পারে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, তার দেশ উভয় পক্ষের মধ্যে আলোচনায় সহায়তা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক পাকিস্তানে হতে পারে বলে আশা করছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং হরমুজ প্রণালির মাধ্যমে মুক্ত চলাচলের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।
মিসরের প্রেসিডেন্সিও সব পক্ষকে কূটনৈতিক সুযোগ কাজে লাগিয়ে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমতে পারে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি—এসব বিষয় এখনো বড় বাধা হিসেবে রয়ে গেছে।
What's Your Reaction?