ইরানের সবচেয়ে বড় তেল কেন্দ্র খার্গ দ্বীপে নজর যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খার্গ দ্বীপের দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। মার্কিন কর্মকর্তা জ্যারড এজেন এক সাক্ষাৎকারে বলেন, ইরানের বিশাল তেলসম্পদ সন্ত্রাসীদের হাত থেকে বের করে আনতে চায় যুক্তরাষ্ট্র। এতে হরমুজ প্রণালি নিয়ে ভবিষ্যতে আর উদ্বেগ থাকবে না বলেও তিনি মন্তব্য করেন। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির সবচেয়ে বড় তেল রপ্তানি কেন্দ্র। ইরানের প্রায় ৯০ শতাংশ তেল এই দ্বীপের মাধ্যমে রপ্তানি হয়। তাই এটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সীমিত সংখ্যক সেনা পাঠানোর বিষয়েও আগ্রহ দেখিয়েছেন। বড় ধরনের হামলার বদলে কৌশলগত অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া গেলে ইরান সরকারের প্রধান আয়ের উৎসে বড় চাপ সৃষ্টি করা সম্ভব হবে। তাই খার্গ দ্বীপকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে যুক্তরাষ্ট্র।  

ইরানের সবচেয়ে বড় তেল কেন্দ্র খার্গ দ্বীপে নজর যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খার্গ দ্বীপের দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে।

মার্কিন কর্মকর্তা জ্যারড এজেন এক সাক্ষাৎকারে বলেন, ইরানের বিশাল তেলসম্পদ সন্ত্রাসীদের হাত থেকে বের করে আনতে চায় যুক্তরাষ্ট্র। এতে হরমুজ প্রণালি নিয়ে ভবিষ্যতে আর উদ্বেগ থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।

ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির সবচেয়ে বড় তেল রপ্তানি কেন্দ্র। ইরানের প্রায় ৯০ শতাংশ তেল এই দ্বীপের মাধ্যমে রপ্তানি হয়। তাই এটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সীমিত সংখ্যক সেনা পাঠানোর বিষয়েও আগ্রহ দেখিয়েছেন। বড় ধরনের হামলার বদলে কৌশলগত অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া গেলে ইরান সরকারের প্রধান আয়ের উৎসে বড় চাপ সৃষ্টি করা সম্ভব হবে। তাই খার্গ দ্বীপকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে যুক্তরাষ্ট্র।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow