ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর অথবা আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  মঙ্গলবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যাকে তিনি নিউক্লিয়ার ডাস্ট বলে উল্লেখ করেছেন, তা হয় অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো ইরানের ভেতরেই অথবা অন্য কোনো গ্রহণযোগ্য স্থানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ধ্বংস করতে হবে।  তিনি লিখেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে ধ্বংস করা হবে, অথবা আরও ভালো হয় যদি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা নিজ দেশেই কিংবা অন্য কোনো গ্রহণযোগ্য স্থানে ধ্বংস করা হয়। পুরো প্রক্রিয়ায় পারমাণবিক শক্তি কমিশন বা সমমানের কোনো আন্তর্জাতিক সংস্থা উপস্থিত থাকবে। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প বারবার বলে আসছেন, তার প্রধান লক্ষ্য হলো ইরান যেন সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তবে তেহরান ধারাবাহিকভাবে দাবি করে আসছে, তাদের পারমাণব

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর অথবা আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যাকে তিনি নিউক্লিয়ার ডাস্ট বলে উল্লেখ করেছেন, তা হয় অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো ইরানের ভেতরেই অথবা অন্য কোনো গ্রহণযোগ্য স্থানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ধ্বংস করতে হবে। 

তিনি লিখেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে ধ্বংস করা হবে, অথবা আরও ভালো হয় যদি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা নিজ দেশেই কিংবা অন্য কোনো গ্রহণযোগ্য স্থানে ধ্বংস করা হয়। পুরো প্রক্রিয়ায় পারমাণবিক শক্তি কমিশন বা সমমানের কোনো আন্তর্জাতিক সংস্থা উপস্থিত থাকবে।

মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প বারবার বলে আসছেন, তার প্রধান লক্ষ্য হলো ইরান যেন সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

তবে তেহরান ধারাবাহিকভাবে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সামরিক নয় এবং তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow