ইরানের হাসপাতালে যৌথ হামলা করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানের একটি হাসপাতালে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানি বার্তাসংস্থা ইসনা স্থানীয় সময় রোববার এ তথ্য জানিয়ে বলেছে, তেহরানের গান্ধী হাসপাতালে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীরা। পরিস্থিতি ভয়াবহ। দেশটির বার্তাসংস্থা ফার্স ও মিজান হাসপাতালের ভেতরের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে হাসপাতালের ছাদ খসে পড়েছে এবং কিছু খালি হুইলচেয়ার পড়ে আছে। ভবন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।  এদিকে থেমে নেই ইরানও। মধ্যরাতে ইসরায়েলে ভয়াবহ হামলা শুরু করেছে তেহরান। জানা গেছে, ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত এক ঘণ্টার মধ্যে অন্তত তিনবার মিসাইল ছুড়েছে দেশটি। যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে। দ্য টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ২টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে। জনগণ আতঙ্কিত হয়ে বাংকারে লুকাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow