ইরানে আবার হামলা শুরু করতে চায় ইসরায়েল, জানালো যুক্তরাষ্ট্রকে

ইরানে নতুন করে হামলা শুরু করতে চান ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকরা। যুক্তরাষ্ট্রকে পাঠানো বার্তায় এই ইচ্ছার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের (আইপিবিসি) বরাতে এ খবর জানা গেছে। আইপিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনা বা সমঝোতাকে শুধু ‘সময়ের অপচয়’ বলে মনে করছে ইসরায়েল। দেশটি পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে তারা ইরানের মূল ভূখণ্ডে আবারও সামরিক অভিযান চালাতে আগ্রহী। মূলত ওয়াশিংটনকে পাঠানো বার্তার মাধ্যমে ইসরায়েল এটি স্পষ্ট করেছে যে, তারা যে কোনো উপায়ে ইরানের ওপর আবার আক্রমণ শুরুর পথ খুঁজছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইরানে হামলার জন্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকা তৈরি করেছেন। নতুন তালিকায় ইরানের বেশিরভাগ অপরিশোধিত তেল শোধনাগার ও এ সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর এসএএইচ

ইরানে আবার হামলা শুরু করতে চায় ইসরায়েল, জানালো যুক্তরাষ্ট্রকে

ইরানে নতুন করে হামলা শুরু করতে চান ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকরা। যুক্তরাষ্ট্রকে পাঠানো বার্তায় এই ইচ্ছার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের (আইপিবিসি) বরাতে এ খবর জানা গেছে।

আইপিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনা বা সমঝোতাকে শুধু ‘সময়ের অপচয়’ বলে মনে করছে ইসরায়েল। দেশটি পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে তারা ইরানের মূল ভূখণ্ডে আবারও সামরিক অভিযান চালাতে আগ্রহী।

মূলত ওয়াশিংটনকে পাঠানো বার্তার মাধ্যমে ইসরায়েল এটি স্পষ্ট করেছে যে, তারা যে কোনো উপায়ে ইরানের ওপর আবার আক্রমণ শুরুর পথ খুঁজছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইরানে হামলার জন্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকা তৈরি করেছেন। নতুন তালিকায় ইরানের বেশিরভাগ অপরিশোধিত তেল শোধনাগার ও এ সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow