ইরানে আলি খামেনির সমাধিস্থলে অগ্নিকাণ্ড

ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজা ধর্মীয় ও স্মৃতিসৌধ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৯ জুন এখানেই দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনিকে সমাহিত করা হয়েছিল। বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, কমপ্লেক্সের ভেতরে চলমান একটি নির্মাণস্থলে আগুনের সূত্রপাত হয়। সেখানে শ্রমিকরা বিটুমিন প্রক্রিয়াজাতকরণের কাজ করছিলেন। আগুন লাগার পর ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং তীর্থস্থানটির একটি অংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতায় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি। তাসনিম জানিয়েছে, বর্তমানে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে এবং কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আলি খামেনির সমাধিস্থল বা স্মৃতিসৌধের মূল অংশেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইরানে আলি খামেনির সমাধিস্থলে অগ্নিকাণ্ড

ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজা ধর্মীয় ও স্মৃতিসৌধ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৯ জুন এখানেই দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনিকে সমাহিত করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, কমপ্লেক্সের ভেতরে চলমান একটি নির্মাণস্থলে আগুনের সূত্রপাত হয়। সেখানে শ্রমিকরা বিটুমিন প্রক্রিয়াজাতকরণের কাজ করছিলেন। আগুন লাগার পর ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং তীর্থস্থানটির একটি অংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

খবর পেয়ে জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতায় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি।

তাসনিম জানিয়েছে, বর্তমানে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে এবং কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আলি খামেনির সমাধিস্থল বা স্মৃতিসৌধের মূল অংশেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow