ইরানে ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কুরোশ কেইভানি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য ও ছবি সরবরাহ করেছিলেন। ইরান এর আগেও গুপ্তচরবৃত্তির অভিযোগে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। দেশটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে গোপন দ্বন্দ্বে জড়িয়ে আছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরান সন্দেহভাজন গুপ্তচরদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। সম্প্রতি এ ধরনের অভিযোগে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশ বলছে, অনেকেই হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের তথ্য ও ভিডিও শত্রুদের কাছে পাঠিয়েছে। এদিকে একটি সূত্র জানিয়েছে, ইরানের ভেতরের এসব তথ্যের ভিত্তিতে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে।  

ইরানে ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কুরোশ কেইভানি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য ও ছবি সরবরাহ করেছিলেন।

ইরান এর আগেও গুপ্তচরবৃত্তির অভিযোগে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। দেশটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে গোপন দ্বন্দ্বে জড়িয়ে আছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরান সন্দেহভাজন গুপ্তচরদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। সম্প্রতি এ ধরনের অভিযোগে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ বলছে, অনেকেই হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের তথ্য ও ভিডিও শত্রুদের কাছে পাঠিয়েছে। এদিকে একটি সূত্র জানিয়েছে, ইরানের ভেতরের এসব তথ্যের ভিত্তিতে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow