ইরানে এক সপ্তাহে ৮৩ ভূমিকম্প, কারণ কী?

ইরানে এক সপ্তাহে (৩ থেকে ১০ জুলাই) মোট ৮৩টি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির তেহরান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব জিওফিজিক্সের সিসমোলজিক্যাল নেটওয়ার্ক এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ৮৩টি ভূমিকম্পের মধ্যে ৭১টির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩-এর নিচে, ১০টির মাত্রা ছিল ৩ থেকে ৪-এর মধ্যে এবং দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৪ থেকে ৫-এর মধ্যে। এর মধ্যে ১০ জুলাই কেরমান প্রদেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। প্রদেশভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ১০টি ভূমিকম্প হয়েছে খোরাসান রাযাভিতে। এছাড়া সেমনান, কেরমান ও ফার্স প্রদেশে ৮টি করে এবং মাজানদারানে ৭টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী তেহরানে তিনটি ভূমিকম্প অনুভূত হলেও আলবোরজ, খুজেস্তান, জানজান, সিস্তান-বেলুচিস্তান, কোম, কাজভিন, কুর্দিস্তান, মার্কাজি ও হামেদান প্রদেশে কোনো ভূমিকম্প রেকর্ড হয়নি। এদিকে গত ইরানি বর্ষপঞ্জি (মার্চ ২০২৫ থেকে মার্চ ২০২৬) জুড়ে দেশটিতে রিখটার স্কেলে ২ দশমিক ৫ বা তার বেশি মাত্রার মোট ২ হাজার ৩৮০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৯১০টির মাত্রা ছিল ৩-এর বেশি, ১৩০টির ৪-এর বেশি এবং ১৫টির মা

ইরানে এক সপ্তাহে ৮৩ ভূমিকম্প, কারণ কী?

ইরানে এক সপ্তাহে (৩ থেকে ১০ জুলাই) মোট ৮৩টি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির তেহরান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব জিওফিজিক্সের সিসমোলজিক্যাল নেটওয়ার্ক এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ৮৩টি ভূমিকম্পের মধ্যে ৭১টির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩-এর নিচে, ১০টির মাত্রা ছিল ৩ থেকে ৪-এর মধ্যে এবং দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৪ থেকে ৫-এর মধ্যে। এর মধ্যে ১০ জুলাই কেরমান প্রদেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

প্রদেশভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ১০টি ভূমিকম্প হয়েছে খোরাসান রাযাভিতে। এছাড়া সেমনান, কেরমান ও ফার্স প্রদেশে ৮টি করে এবং মাজানদারানে ৭টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী তেহরানে তিনটি ভূমিকম্প অনুভূত হলেও আলবোরজ, খুজেস্তান, জানজান, সিস্তান-বেলুচিস্তান, কোম, কাজভিন, কুর্দিস্তান, মার্কাজি ও হামেদান প্রদেশে কোনো ভূমিকম্প রেকর্ড হয়নি।

এদিকে গত ইরানি বর্ষপঞ্জি (মার্চ ২০২৫ থেকে মার্চ ২০২৬) জুড়ে দেশটিতে রিখটার স্কেলে ২ দশমিক ৫ বা তার বেশি মাত্রার মোট ২ হাজার ৩৮০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৯১০টির মাত্রা ছিল ৩-এর বেশি, ১৩০টির ৪-এর বেশি এবং ১৫টির মাত্রা ছিল ৫-এর বেশি।

বিশেষজ্ঞদের মতে, ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। বিশ্বে মোট ভূমিকম্পের প্রায় ২ শতাংশ ইরানে সংঘটিত হলেও, বিংশ শতাব্দীতে বিশ্বব্যাপী ভূমিকম্পে নিহতদের ৬ শতাংশেরও বেশি ইরানের ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন।

সূত্র: IRSC ও মেহর নিউজ এজেন্সি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow