ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু উদ্ধার

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, মার্কিন বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ওই ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদিকে, ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, এফ-১৫ সহ অত্যাধুনিক দুই মার্কিন বিমান ভূপাতিত করেছে ইরান। সেখানে থাকা পাইলটদের খুঁজতে গিয়ে মার্কিন হেলিকপ্টারও বিপদে পড়েছে। সেই যুদ্ধবিমানে পাইলটদের খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow