ইরানে যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলা, কেঁপে উঠল একাধিক শহর

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থানে "শক্তিশালী" সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহর শহরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে যুক্তরাষ্ট্রের হামলায় কী ধরনের স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বা এতে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। এদিকে, ইরাকে চালানো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাক সরকার। দেশটির প্রভাবশালী সশস্ত্র সংগঠন পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) দাবি করেছে, ওই হামলায় তাদের অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও ৩২ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইরাকে পরিচালিত ওই যৌথ হামলায় চারজন ইরানি সামরিক উপদেষ্টাও নিহত হয়েছেন। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ

ইরানে যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলা, কেঁপে উঠল একাধিক শহর

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থানে "শক্তিশালী" সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহর শহরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে যুক্তরাষ্ট্রের হামলায় কী ধরনের স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বা এতে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, ইরাকে চালানো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাক সরকার। দেশটির প্রভাবশালী সশস্ত্র সংগঠন পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) দাবি করেছে, ওই হামলায় তাদের অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও ৩২ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইরাকে পরিচালিত ওই যৌথ হামলায় চারজন ইরানি সামরিক উপদেষ্টাও নিহত হয়েছেন। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও সেখানে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার বিভিন্ন এলাকায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow