ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতির খবর পেয়েই ট্রাম্পকে সৌদি যুবরাজের ফোন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস। প্রতিবেদন অনুযায়ী, জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বিঘ্ন ঘটানোর ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে ট্রাম্প প্রশাসন আগামী কয়েক দিনের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনাগুলোয় হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত নির্দেশ দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। অবশ্য রোববার হামলা শুরুর ব্যাপক আশঙ্কার মধ্যেই ট্রাম্প পরিকল্পনা স্থগিত করেন। কিন্তু পুরোপুরি বাতিলের ঘোষণা দেননি।  এমন পরিস্থিতিতে সূত্রগুলোর দাবি, সৌদি যুবরাজ সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত না করে উত্তেজনা কমানোর আহ্বান জানান। এক মার্কিন কর্মকর্তা জানান, সৌদি পক্ষ পরিকল্পিত পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যাও চেয়েছে। এদিকে, ইরান আগেই সতর্ক করে বলেছে, তাদে

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতির খবর পেয়েই ট্রাম্পকে সৌদি যুবরাজের ফোন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।

প্রতিবেদন অনুযায়ী, জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বিঘ্ন ঘটানোর ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে ট্রাম্প প্রশাসন আগামী কয়েক দিনের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনাগুলোয় হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত নির্দেশ দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। অবশ্য রোববার হামলা শুরুর ব্যাপক আশঙ্কার মধ্যেই ট্রাম্প পরিকল্পনা স্থগিত করেন। কিন্তু পুরোপুরি বাতিলের ঘোষণা দেননি। 

এমন পরিস্থিতিতে সূত্রগুলোর দাবি, সৌদি যুবরাজ সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত না করে উত্তেজনা কমানোর আহ্বান জানান। এক মার্কিন কর্মকর্তা জানান, সৌদি পক্ষ পরিকল্পিত পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যাও চেয়েছে।

এদিকে, ইরান আগেই সতর্ক করে বলেছে, তাদের ওপর নতুন হামলা হলে তারা ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে পারে।

তবে এ বিষয়ে হোয়াইট হাউস এবং ওয়াশিংটনে সৌদি দূতাবাসের মন্তব্য জানতে চেয়েও পায়নি অ্যাক্সিওস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow