ইরানে হামলায় প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার

ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ইসরায়েল-মার্কিন যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টাতেই ওয়াশিংটনের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার। নতুন এক গবেষণা অনুযায়ী, এই বিপুল ব্যয়ের প্রধান কারণ হলো অত্যাধুনিক ও দামি গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্রের ব্যাপক ব্যবহার। গড়ে প্রতিদিন এই যুদ্ধের পেছনে ব্যয় হচ্ছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার। ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর এক বিশ্লেষণে এই যুদ্ধের ভয়াবহ খরচের চিত্র ফুটে উঠেছে। আজ শুক্রবার (৬ মার্চ) যুদ্ধটি সপ্তম দিনে পদার্পণ করেছে। বর্তমানে আমেরিকা স্টিলথ বোমারু বিমান এবং উন্নত অস্ত্রশস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে। গবেষক মার্ক কানসিয়ান এবং ক্রিস পার্ক জানিয়েছেন, প্রথম ১০০ ঘণ্টার আনুমানিক ৩৭০ কোটি মার্কিন ডলার ব্যয়ের মধ্যে মাত্র একটি ক্ষুদ্র অংশ আগে থেকে বাজেটে বরাদ্দ ছিল। বাকি ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারই ছিল অপরিকল্পিত বা অবাজেটভুক্ত। বিশ্লেষকদের মতে, এই ঘাটতি মেটাতে পেন্টাগনকে খুব শীঘ্রই অতিরিক্ত তহবিলের জন্য আবেদন করতে হবে। তবে ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এবং

ইরানে হামলায় প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার

ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ইসরায়েল-মার্কিন যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টাতেই ওয়াশিংটনের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার। নতুন এক গবেষণা অনুযায়ী, এই বিপুল ব্যয়ের প্রধান কারণ হলো অত্যাধুনিক ও দামি গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্রের ব্যাপক ব্যবহার। গড়ে প্রতিদিন এই যুদ্ধের পেছনে ব্যয় হচ্ছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর এক বিশ্লেষণে এই যুদ্ধের ভয়াবহ খরচের চিত্র ফুটে উঠেছে। আজ শুক্রবার (৬ মার্চ) যুদ্ধটি সপ্তম দিনে পদার্পণ করেছে। বর্তমানে আমেরিকা স্টিলথ বোমারু বিমান এবং উন্নত অস্ত্রশস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে।

গবেষক মার্ক কানসিয়ান এবং ক্রিস পার্ক জানিয়েছেন, প্রথম ১০০ ঘণ্টার আনুমানিক ৩৭০ কোটি মার্কিন ডলার ব্যয়ের মধ্যে মাত্র একটি ক্ষুদ্র অংশ আগে থেকে বাজেটে বরাদ্দ ছিল। বাকি ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারই ছিল অপরিকল্পিত বা অবাজেটভুক্ত।

বিশ্লেষকদের মতে, এই ঘাটতি মেটাতে পেন্টাগনকে খুব শীঘ্রই অতিরিক্ত তহবিলের জন্য আবেদন করতে হবে। তবে ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এবং যুদ্ধবিরোধী পক্ষের সমালোচনার প্রধান হাতিয়ার হতে পারে।

সূত্র: আল-জাজিরা

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow