ইরানে হামলায় ৪০ কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে একটি গোয়েন্দা ও একটি সামরিক সূত্র। রোববার (১ মার্চ) যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার বিসিএস নিউজ এ তথ্য জানিয়েছে।- খবর বিবিসির
নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পসের কমান্ডার এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রীও রয়েছেন। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি ইরানের এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাতা ও নাতি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি। রোববার (১ মার্চ) নেতার কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। খবরটি আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফার্স জানায়, সর্বোচ্চ নেতার বাসভবনের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াকিবহাল সূত্রের সঙ্গে যোগাযোগের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে শনিবার সকালের আরেক হামলায় খামেনির পুত্রবধূদের একজনও নি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে একটি গোয়েন্দা ও একটি সামরিক সূত্র। রোববার (১ মার্চ) যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার বিসিএস নিউজ এ তথ্য জানিয়েছে।- খবর বিবিসির
নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পসের কমান্ডার এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রীও রয়েছেন। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি ইরানের এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাতা ও নাতি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি। রোববার (১ মার্চ) নেতার কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। খবরটি আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফার্স জানায়, সর্বোচ্চ নেতার বাসভবনের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াকিবহাল সূত্রের সঙ্গে যোগাযোগের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে শনিবার সকালের আরেক হামলায় খামেনির পুত্রবধূদের একজনও নিহত হয়েছেন বলে দাবি করা হয়। তবে হামলার সুনির্দিষ্ট স্থান, সময় বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, আয়াতুল্লাহ খামেনি নিজেও নিহত হয়েছেন।