ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা হারিয়েছেন ট্রাম্প

ইরানে সামরিক হামলা চালিয়ে নিজ দেশ যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা হারিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হামলাকে সমর্থন দিচ্ছেন না বেশিরভাগ মার্কিনি। এক জরিপে দেখা গেছে, প্রতি চার জনের তিন জন এই হামলার বিরোধিতা করছেন।  রোববার (১ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।  রয়টার্স-ইপসসের এক জরিপে দেখা গেছে, প্রায় ৪৩ শতাংশ মার্কিনি ইরানে মার্কিন হামলার বিরোধিতা করছেন। জরিপ অনুসারে, ইরান হামলায় সমর্থন দিচ্ছেন ২৭ শতাংশ মার্কিনি এবং এ বিষয়ে নীরব আছেন ২৯ শতাংশ। এ ছাড়াও, জরিপে অংশ নেওয়া প্রতি ১০ মার্কিনির ৯ জন বলেছেন যে তারা ইরান হামলা সম্পর্কে তেমন কিছু শুনেননি। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুগপৎ দ্বিতীয় দফা হামলার দ্বিতীয় দিনে ট্রাম্প ইরানের ৪৮ নেতা নিহতের সংবাদ জানান। গত বছর জুনে এই দুই দেশ যৌথভাবে ইরানে হামলা চালিয়েছিল। ট্রাম্প আরও জানান, মার্কিন সেনারা ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো এক এক করে ডুবিয়ে দিচ্ছে। ইতোমধ্যে অন্তত ৯টি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে ধ্বংস করা হবে। গত শনিবার সংঘাতের প্রথম দিন ইরানের প্রতিশোধমূল

ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা হারিয়েছেন ট্রাম্প

ইরানে সামরিক হামলা চালিয়ে নিজ দেশ যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা হারিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হামলাকে সমর্থন দিচ্ছেন না বেশিরভাগ মার্কিনি। এক জরিপে দেখা গেছে, প্রতি চার জনের তিন জন এই হামলার বিরোধিতা করছেন। 

রোববার (১ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

রয়টার্স-ইপসসের এক জরিপে দেখা গেছে, প্রায় ৪৩ শতাংশ মার্কিনি ইরানে মার্কিন হামলার বিরোধিতা করছেন।

জরিপ অনুসারে, ইরান হামলায় সমর্থন দিচ্ছেন ২৭ শতাংশ মার্কিনি এবং এ বিষয়ে নীরব আছেন ২৯ শতাংশ।

এ ছাড়াও, জরিপে অংশ নেওয়া প্রতি ১০ মার্কিনির ৯ জন বলেছেন যে তারা ইরান হামলা সম্পর্কে তেমন কিছু শুনেননি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুগপৎ দ্বিতীয় দফা হামলার দ্বিতীয় দিনে ট্রাম্প ইরানের ৪৮ নেতা নিহতের সংবাদ জানান। গত বছর জুনে এই দুই দেশ যৌথভাবে ইরানে হামলা চালিয়েছিল।

ট্রাম্প আরও জানান, মার্কিন সেনারা ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো এক এক করে ডুবিয়ে দিচ্ছে। ইতোমধ্যে অন্তত ৯টি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে ধ্বংস করা হবে।

গত শনিবার সংঘাতের প্রথম দিন ইরানের প্রতিশোধমূলক হামলায় কোনো মার্কিনি নিহত হয়নি বলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হলেও দ্বিতীয় দিন তথা রোববার বলা হয়, ৩ মার্কিন সেনা নিহত ও আরও ৫ সেনা গুরুতর আহত হয়েছেন।

ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, বোমার টুকরোর আঘাতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। তবে কোথায় এ ঘটনা ঘটেছে বা কতজন আহত হয়েছেন তা বিস্তারিত বলা হয়নি।

রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ২ মার্কিন কর্মকর্তা বলেন, কুয়েতে এক ঘাঁটিতে মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটেছে।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যে যাই বলুন না কেন ইরানে মার্কিন হামলা যে ট্রাম্পের দেশের জনগণের সমর্থন পাচ্ছে না তা রয়টার্সের জরিপে প্রতিফলিত হচ্ছে।

রয়টার্স-ইপসসের সাম্প্রতিক জরিপটি সারা দেশে ১,২৮২ জন মার্কিন প্রাপ্তবয়স্কের ওপর চালানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow