ইরানে হামলা : যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে নিয়ে যা বলল উত্তর কোরিয়া
ইরানে তীব্র হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েল বাহিনী। এই হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে কেসিএনএ জানায়, মার্কিন ও ইসরায়েলি হামলা ইরানের ওপর ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। মুখপাত্রের মন্তব্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা (ইরানে হামলায়) ‘প্রত্যাশার সীমার মধ্যে’ ছিল। এটি যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী এবং গ্যাংস্টার-সদৃশ’ আচরণের একটি অনিবার্য ফলাফল। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসী যুদ্ধ’ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি বলেন, ‘শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেগুলো আঘাত হেনেছে। আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব, যা
ইরানে তীব্র হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েল বাহিনী। এই হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে কেসিএনএ জানায়, মার্কিন ও ইসরায়েলি হামলা ইরানের ওপর ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন।
মুখপাত্রের মন্তব্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা (ইরানে হামলায়) ‘প্রত্যাশার সীমার মধ্যে’ ছিল। এটি যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী এবং গ্যাংস্টার-সদৃশ’ আচরণের একটি অনিবার্য ফলাফল।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসী যুদ্ধ’ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি বলেন, ‘শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেগুলো আঘাত হেনেছে। আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব, যা তারা আগে কখনো দেখেনি।’
What's Your Reaction?