ইরান আমাকে তাদের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মজার ছলে বলেছেন, ইরান অনানুষ্ঠানিকভাবে তাদের সর্বোচ্চ নেতার পদ তাকে প্রস্তাব করেছিল, যা তিনি ‘না, ধন্যবাদ’ বলে প্রত্যাখ্যান করেছেন। বুধবার (২৫ মার্চ) ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির (এনআরসিসি) বার্ষিক তহবিল সংগ্রহকারী নৈশভোজে বক্তব্য রাখার সময় ট্রাম্প অনেকটা অভিনয়ের সুরে এ কথা বলেন। খবর ইন্ডিয়া টুডের। তিনি বলেন, আমরা তাদের কথা স্পষ্ট শুনেছি। তারা বলছে, আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। আমি বলেছি, না ধন্যবাদ। আমি এটা চাই না।  একই অনুষ্ঠানে ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা চলছে। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি, তা আগে কখনো কেউ দেখেনি। তারা আলোচনা করছে এবং চুক্তি করতে মরিয়া। কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে, কারণ তাদের ধারণা নিজের দেশের মানুষ তাদের মেরে ফেলবে।  তার এই দাবি এমন সময়ে এলো যখন ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে, ইরানের কেউ যুক্তরাষ্ট্রের কারো সাথে কথা বলছে না।  ট্রাম্প গত কয়েকদিনে বারবার দাবি করেছেন, ইরান সরকার এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন আলোচনা চলছে এবং ইরান একটি চুক্তি করতে চেয

ইরান আমাকে তাদের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মজার ছলে বলেছেন, ইরান অনানুষ্ঠানিকভাবে তাদের সর্বোচ্চ নেতার পদ তাকে প্রস্তাব করেছিল, যা তিনি ‘না, ধন্যবাদ’ বলে প্রত্যাখ্যান করেছেন। বুধবার (২৫ মার্চ) ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির (এনআরসিসি) বার্ষিক তহবিল সংগ্রহকারী নৈশভোজে বক্তব্য রাখার সময় ট্রাম্প অনেকটা অভিনয়ের সুরে এ কথা বলেন। খবর ইন্ডিয়া টুডের। তিনি বলেন, আমরা তাদের কথা স্পষ্ট শুনেছি। তারা বলছে, আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। আমি বলেছি, না ধন্যবাদ। আমি এটা চাই না।  একই অনুষ্ঠানে ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা চলছে। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি, তা আগে কখনো কেউ দেখেনি। তারা আলোচনা করছে এবং চুক্তি করতে মরিয়া। কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে, কারণ তাদের ধারণা নিজের দেশের মানুষ তাদের মেরে ফেলবে।  তার এই দাবি এমন সময়ে এলো যখন ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে, ইরানের কেউ যুক্তরাষ্ট্রের কারো সাথে কথা বলছে না।  ট্রাম্প গত কয়েকদিনে বারবার দাবি করেছেন, ইরান সরকার এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন আলোচনা চলছে এবং ইরান একটি চুক্তি করতে চেয়েছিল। কিন্তু ইরান দ্ব্যর্থহীনভাবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছে। তেহরান তার দাবিকে চরমপন্থী ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে এবং স্পষ্ট করেছে যে তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় অংশ নেয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow