ইরান ইস্যুতে নিউইয়র্ক টাইমসে ট্রাম্পের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান চুক্তিতে আগ্রহী হলেও তিনি কোনো সমঝোতা চান না। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে তাদের লক্ষ্য অর্জন করেছে। দ্য নিউইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আমরা ইরানকে মানচিত্র থেকে মুছে দিয়েছি।’ তিনি আরও দাবি করেন, নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য পূরণ করেছে। ইরানে নিজের ব্যর্থতার অভিযোগ নাকচ করে ট্রাম্প বলেন, দেশটির নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে এবং তাদের নৌ ও বিমান সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘ইরানের কোনো প্রতিরোধব্যবস্থা নেই। এখন তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি চাই না।’ ট্রাম্পের এই বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তথ্যসূত্র : বিবিসি  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow