ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতা চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বা পরিস্থিতি বদলে দেওয়া উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বুধবার (১৭ জুন) ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চুক্তির একটি নথি আমি দেখেছি এবং এটি আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।  কার্নি বলেন, চুক্তিটি নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। এটি ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেই ভিত্তি তৈরি করেছে। যদিও চুক্তির পূর্ণাঙ্গ শর্ত এখনো প্রকাশ করা হয়নি, তবে কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬০ দিনের আলোচনার পথ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী জানান, সমঝোতার আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহারের বিষয়ও রয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিশ্বের অর্থনীতিকে একটি মাত্র কৌশলগত পথের ওপর নির্ভরশীল রাখা উচিত নয়। এ ক্ষেত্রে তেল, গ্যাস ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহে কানাডা সহায়তা করতে পারে। কার্নি আরও জানান, ভবিষ্যতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞ

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতা চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বা পরিস্থিতি বদলে দেওয়া উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

বুধবার (১৭ জুন) ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চুক্তির একটি নথি আমি দেখেছি এবং এটি আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। 

কার্নি বলেন, চুক্তিটি নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। এটি ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেই ভিত্তি তৈরি করেছে।

যদিও চুক্তির পূর্ণাঙ্গ শর্ত এখনো প্রকাশ করা হয়নি, তবে কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬০ দিনের আলোচনার পথ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, সমঝোতার আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহারের বিষয়ও রয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিশ্বের অর্থনীতিকে একটি মাত্র কৌশলগত পথের ওপর নির্ভরশীল রাখা উচিত নয়। এ ক্ষেত্রে তেল, গ্যাস ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহে কানাডা সহায়তা করতে পারে।

কার্নি আরও জানান, ভবিষ্যতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল ও আটকে থাকা সম্পদ মুক্ত করার আর্থিক প্রক্রিয়াতেও কানাডা ভূমিকা রাখতে প্রস্তুত।

তবে তিনি চুক্তিতে ইসরায়েল বা হিজবুল্লাহর অংশগ্রহণ না থাকা নিয়ে ওঠা সমালোচনার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সূত্র : সিবিসি নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow