ইরান নিয়ে সাংবাদিকের প্রশ্নে চটে গেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে তিনি এ সংক্রান্ত ভিন্নধর্মী সংবাদ প্রতিবেদনকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার বেশিরভাগই এখন নেই। তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র আবার ইরানে সামরিক অভিযান চালায়, তাহলে অবশিষ্ট উৎক্ষেপণ ব্যবস্থাগুলোও দ্রুত ধ্বংস করে দেওয়া হবে। এসময় এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের ইরান নীতির লক্ষ্য নিয়ে সমালোচনামূলক প্রশ্ন করলে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি ওই সাংবাদিককে ভুয়া লোক আখ্যা দিয়ে বলেন, তার লেখা রাষ্ট্রদ্রোহিতার শামিল। ট্রাম্প দাবি করেন, ইরানে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ সামরিক বিজয় অর্জন করেছে এবং সত্য লেখেন না এমন কিছু মানুষ ছাড়া সবাই তা স্বীকার করছে। তিনি সাংবাদিককে উদ্দেশ করে বলেন, তোমার সম্পাদকরা তোমাকে যা লিখতে বলে, তুমি তাই লেখো। তোমার লজ্জা হওয়া উচিত। ইরান যুদ্ধ এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য নিয়ে ওয়াশিংটন ও আন্তর্জাতিক গণমাধ্যমে ভিন্নমত

ইরান নিয়ে সাংবাদিকের প্রশ্নে চটে গেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে তিনি এ সংক্রান্ত ভিন্নধর্মী সংবাদ প্রতিবেদনকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার বেশিরভাগই এখন নেই।

তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র আবার ইরানে সামরিক অভিযান চালায়, তাহলে অবশিষ্ট উৎক্ষেপণ ব্যবস্থাগুলোও দ্রুত ধ্বংস করে দেওয়া হবে।

এসময় এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের ইরান নীতির লক্ষ্য নিয়ে সমালোচনামূলক প্রশ্ন করলে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি ওই সাংবাদিককে ভুয়া লোক আখ্যা দিয়ে বলেন, তার লেখা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

ট্রাম্প দাবি করেন, ইরানে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ সামরিক বিজয় অর্জন করেছে এবং সত্য লেখেন না এমন কিছু মানুষ ছাড়া সবাই তা স্বীকার করছে।

তিনি সাংবাদিককে উদ্দেশ করে বলেন, তোমার সম্পাদকরা তোমাকে যা লিখতে বলে, তুমি তাই লেখো। তোমার লজ্জা হওয়া উচিত।

ইরান যুদ্ধ এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য নিয়ে ওয়াশিংটন ও আন্তর্জাতিক গণমাধ্যমে ভিন্নমত দেখা দিয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান এখনো উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধরে রেখেছে। যা মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow