ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আলোচনাগুলো ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে।’ খবর আল জাজিরার।  শেহবাজ শরিফ জানান, আলোচনায় ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে একটি রোডম্যাপের বিষয়ে সমঝোতা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরও কারিগরি পর্যায়ের আলোচনা শুরুর বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্টরা। তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে পাকিস্তান তার সৎ ও আন্তরিক ভূমিকা অব্যাহত রাখবে।’ এর আগে, সুইজারল্যান্ডের এই আলোচনাকে একটি ঐতিহাসিক বৈঠক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতার অংশ নেওয়ায় তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্যে কূটনীতি এবং স্থিতিশীলতার উপর ভিত্তি করে একটি নতুন ভবিষ্যতের

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আলোচনাগুলো ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে।’ খবর আল জাজিরার।  শেহবাজ শরিফ জানান, আলোচনায় ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে একটি রোডম্যাপের বিষয়ে সমঝোতা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরও কারিগরি পর্যায়ের আলোচনা শুরুর বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্টরা। তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে পাকিস্তান তার সৎ ও আন্তরিক ভূমিকা অব্যাহত রাখবে।’ এর আগে, সুইজারল্যান্ডের এই আলোচনাকে একটি ঐতিহাসিক বৈঠক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতার অংশ নেওয়ায় তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্যে কূটনীতি এবং স্থিতিশীলতার উপর ভিত্তি করে একটি নতুন ভবিষ্যতের ওপর জোর দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow