ইরান যুদ্ধে আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছিল ইসরায়েল

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় সেখানে আইরোন ডোম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টয এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।  সোমবার (১১ মে) দেওয়া এক বক্তব্যে ওয়াল্টজ বলেন, ইসরায়েলের দেওয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে আমিরাত।  পরে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও বিষয়টি নিশ্চিত করেন। তেল আবিবে আয়োজিত এক সম্মেলনে হাকাবি বলেন, আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়া প্রথম দেশ হিসেবে আমিরাতের সঙ্গে সম্পর্কের সুফল এখন স্পষ্ট। ইসরায়েল তাদের সহায়তায় প্রতিরক্ষা ব্যবস্থা ও তা পরিচালনার জন্য সেনা পাঠিয়েছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা ইসরায়েল ও আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও নিরাপত্তা সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে হাকাবি আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। এদিকে ইরানের ওপর গোপনে সামরিক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই); এমন দাবি উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপা

ইরান যুদ্ধে আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছিল ইসরায়েল
ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় সেখানে আইরোন ডোম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টয এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।  সোমবার (১১ মে) দেওয়া এক বক্তব্যে ওয়াল্টজ বলেন, ইসরায়েলের দেওয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে আমিরাত।  পরে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও বিষয়টি নিশ্চিত করেন। তেল আবিবে আয়োজিত এক সম্মেলনে হাকাবি বলেন, আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়া প্রথম দেশ হিসেবে আমিরাতের সঙ্গে সম্পর্কের সুফল এখন স্পষ্ট। ইসরায়েল তাদের সহায়তায় প্রতিরক্ষা ব্যবস্থা ও তা পরিচালনার জন্য সেনা পাঠিয়েছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা ইসরায়েল ও আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও নিরাপত্তা সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে হাকাবি আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। এদিকে ইরানের ওপর গোপনে সামরিক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই); এমন দাবি উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশ নেওয়া একমাত্র আরব দেশ হিসেবে নাম এসেছে আরব আমিরাতের। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সোমবার (১১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত এপ্রিলের শুরুতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় আমিরাত। হামলার অন্যতম লক্ষ্য ছিল পারস্য উপসাগরের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার। প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে হামলাটি ওই ঘোষণার আগে নাকি পরে হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow