ইরান যুদ্ধ কতদিন চলবে, জানালেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান অভিযান আরও চার সপ্তাহ সময় ধরে চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রোববার (১ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম দ্য মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ঘোষণা দেন তিনি। একই সঙ্গে এ অভিযানে সৌদি আরবও অংশ নিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।  মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।’ এ সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে রিয়াদ এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি।  উল্লেখ্য, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য তাদের দ্রুত ও নির্ভুল আঘাত হানতে সক্ষম করেছে। কিন্তু ইরানের জটিল সামাজিক-রাজনৈতিক কাঠামো, দীর্ঘদিনের মতাদর্শিক ভিত্তি এবং আঞ্চলিক প্রভাববলয় এসবকে কেবল শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিয়ে বদলানো সম্ভব নয়। অর্ধ শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের জন্য ইরান এক কৌশলগত ‘প্রতিবন্ধক’। খামেনির অপসারণ সেই কাঁটা তুলে ফেলেছে, নাকি আরও গভীরে প্রবেশ করিয়েছে, তা এখনই বলা কঠিন।

ইরান যুদ্ধ কতদিন চলবে, জানালেন ট্রাম্প
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান অভিযান আরও চার সপ্তাহ সময় ধরে চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রোববার (১ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম দ্য মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ঘোষণা দেন তিনি। একই সঙ্গে এ অভিযানে সৌদি আরবও অংশ নিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।  মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।’ এ সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে রিয়াদ এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি।  উল্লেখ্য, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য তাদের দ্রুত ও নির্ভুল আঘাত হানতে সক্ষম করেছে। কিন্তু ইরানের জটিল সামাজিক-রাজনৈতিক কাঠামো, দীর্ঘদিনের মতাদর্শিক ভিত্তি এবং আঞ্চলিক প্রভাববলয় এসবকে কেবল শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিয়ে বদলানো সম্ভব নয়। অর্ধ শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের জন্য ইরান এক কৌশলগত ‘প্রতিবন্ধক’। খামেনির অপসারণ সেই কাঁটা তুলে ফেলেছে, নাকি আরও গভীরে প্রবেশ করিয়েছে, তা এখনই বলা কঠিন। একটি বিষয় স্পষ্ট— ক্ষমতার শূন্যতা সৃষ্টি করা সহজ, কিন্তু সেই শূন্যতা কে এবং কীভাবে পূরণ করবে, তার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের আগামী অধ্যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow