সাবেক এমপি জেবুন্নেছাসহ আ’লীগ-যুবলীগের তিন নেতার জামিন

নয় মাস পর জামিন পেয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলার সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। একই সঙ্গে জামিন পেয়েছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। জামিন পাওয়া অন্য দুজন হলেন-বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগরের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে। তিনি জানান, বুধবার জেবুন্নেছা আফরোজসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত। এর আগে ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরবর্তীতে তাকে বরিশালের অন্তত ৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়। এর পর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জেবুন্নেছা আফরোজ। শাওন খান/এমএন/এমএস

সাবেক এমপি জেবুন্নেছাসহ আ’লীগ-যুবলীগের তিন নেতার জামিন

নয় মাস পর জামিন পেয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলার সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। একই সঙ্গে জামিন পেয়েছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন পাওয়া অন্য দুজন হলেন-বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগরের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে।

তিনি জানান, বুধবার জেবুন্নেছা আফরোজসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।

এর আগে ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরবর্তীতে তাকে বরিশালের অন্তত ৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়। এর পর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জেবুন্নেছা আফরোজ।

শাওন খান/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow