ইরান যুদ্ধ নিয়ে এবার নতুন পদক্ষেপ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান টেলিফোনে আলোচনা করেছেন। ক্রেমলিনের এক বিবৃতির বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, আলোচনায় মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির অবনতি, বেসামরিক হতাহতের ঘটনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ধ্বংস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। উভয় পক্ষ দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করা এবং দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান। তারা বলেন, যে কোনো সমাধান সংশ্লিষ্ট সব পক্ষের বৈধ স্বার্থকে সম্মান করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, চলমান সংকটের কারণে জ্বালানি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ প্রেক্ষাপটে, ওপেক প্লাস (OPEC+) জোটের আওতায় সমন্বয় অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন পুতিন ও সৌদি ক্রাউন প্রিন্স। তারা বলেন, বৈশ্বিক তেলবাজার স্থিতিশীল রাখতে রাশিয়া ও সৌদি আরবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান বহুমাত্রিক সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং এই সহযোগিতা আরও জোরদার

ইরান যুদ্ধ নিয়ে এবার নতুন পদক্ষেপ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান টেলিফোনে আলোচনা করেছেন।

ক্রেমলিনের এক বিবৃতির বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, আলোচনায় মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির অবনতি, বেসামরিক হতাহতের ঘটনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ধ্বংস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা।

উভয় পক্ষ দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করা এবং দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান। তারা বলেন, যে কোনো সমাধান সংশ্লিষ্ট সব পক্ষের বৈধ স্বার্থকে সম্মান করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, চলমান সংকটের কারণে জ্বালানি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এ প্রেক্ষাপটে, ওপেক প্লাস (OPEC+) জোটের আওতায় সমন্বয় অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন পুতিন ও সৌদি ক্রাউন প্রিন্স। তারা বলেন, বৈশ্বিক তেলবাজার স্থিতিশীল রাখতে রাশিয়া ও সৌদি আরবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান বহুমাত্রিক সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং এই সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow