ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ফিলিস্তিনে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। তার বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখা এবং নজরদারিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ জুন) প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এবং পুলিশের যৌথ তদন্তের পর গত ৯ জুন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তদন্তে দাবি করা হয়, তিনি ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই মার্কিন নাগরিককে ‘ইসরায়েলের নিরাপত্তার জন্য ক্ষতিকর’ কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। তাদের দাবি, গত কয়েক মাস ধরে অভিযুক্ত ব্যক্তি ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। ইসরায়েলি কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছে, অর্থের বিনিময়ে তিনি অধিকৃত ফিলিস্তিনজুড়ে বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি তুলেছেন এবং সেগুলোর তথ্য নথিভুক্ত করেছেন। তাদের দাবি, দীর্ঘ সময় ধরে একাধিক দায়িত্ব পালন করার সময়ও তিনি ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছিলেন। ইসরায়েলি

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ফিলিস্তিনে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। তার বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখা এবং নজরদারিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জুন) প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এবং পুলিশের যৌথ তদন্তের পর গত ৯ জুন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তদন্তে দাবি করা হয়, তিনি ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই মার্কিন নাগরিককে ‘ইসরায়েলের নিরাপত্তার জন্য ক্ষতিকর’ কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। তাদের দাবি, গত কয়েক মাস ধরে অভিযুক্ত ব্যক্তি ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছে, অর্থের বিনিময়ে তিনি অধিকৃত ফিলিস্তিনজুড়ে বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি তুলেছেন এবং সেগুলোর তথ্য নথিভুক্ত করেছেন। তাদের দাবি, দীর্ঘ সময় ধরে একাধিক দায়িত্ব পালন করার সময়ও তিনি ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছিলেন।

ইসরায়েলি প্রসিকিউটররা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হতে পারে। এর আগে প্রসিকিউটরের পক্ষ থেকে একটি বিবৃতি আদালতে জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে, ২০২৬ সালের শুরু থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী হামলার সময় থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow