ইরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের
পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ব্যতিক্রম ঘটলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা (ইরান) আলোচনায় বসতে যাচ্ছে। আর যদি তা না করে, তবে তারা এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি। একটি ন্যায্য চুক্তির আশা প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, আশা করছি, তারা একটি সম্মানজনক চুক্তিতে আসবে এবং নিজেদের দেশকে পুনর্গঠন করবে। তবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প বলেন, আমাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। আমাদের এটি করতেই হতো। আমরা একটি বড় কাজ সফলভাবে শেষ করেছি। আশা করছি, সবকিছু সুন্দরভাবে মিটে যাবে ও সবাই খুশি হবে। সূত্র: মিডল ইস্ট আই এসএএইচ
পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ব্যতিক্রম ঘটলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা (ইরান) আলোচনায় বসতে যাচ্ছে। আর যদি তা না করে, তবে তারা এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি।
একটি ন্যায্য চুক্তির আশা প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, আশা করছি, তারা একটি সম্মানজনক চুক্তিতে আসবে এবং নিজেদের দেশকে পুনর্গঠন করবে। তবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প বলেন, আমাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। আমাদের এটি করতেই হতো। আমরা একটি বড় কাজ সফলভাবে শেষ করেছি। আশা করছি, সবকিছু সুন্দরভাবে মিটে যাবে ও সবাই খুশি হবে।
সূত্র: মিডল ইস্ট আই
এসএএইচ
What's Your Reaction?