ইরান-সমর্থিত ইরাকি নেতার মাথার দাম কোটি ডলার ঘোষণা
ইরাকে ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর নেতার মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২৪ এপ্রিল) গালফ নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতাইব সাইয়্যিদ আল শুহাদা নামক গোষ্ঠীর নেতা হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজিকে খোঁজা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, তার নেতৃত্বাধীন গোষ্ঠীর সদস্যরা ইরাকের বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। এছাড়াও তারা দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে।
গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি এবং সেনাসদস্যদের ওপরও হামলা চালিয়েছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, ইরাকে ইরান-সমর্থিত একাধিক সশস্ত্র গোষ্ঠী রয়েছে। এগুলো ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ নামে পরিচিত জোটের অংশ। ২০১৪ সালে মসুল শহর পতনের পর স্বেচ্ছাসেবী বাহিনীগুলোকে আনুষ্ঠানিক রূপ দিতে এই জোট গঠন করা হয়। পরে তারা ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।