ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে কাউকে ছাড় দেওয়া হবে না: মার্কিন সিনেটর

কিশোরগঞ্জ-৫ আসনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের তিনবারের নির্বাচিত সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দন। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বাজিতপুর ডাকবাংলো মাঠে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) হাঁস প্রতীকের প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিনেটর চন্দন বলেন, ‘এখানে যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে সমস্যা আছে। আমি কাউকে ছাড় দেব না। ইঞ্জিনিয়ারিং হতে দেব না। এ কারণে আমি এখানে এসেছি। আমি যতদিন আছি, এ এলাকায় কোনো ইঞ্জিনিয়ারিং চলবে না।’ তিনি কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনও ভালো আছে। মিডিয়ায় অনেক কিছু শোনা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। সামনের দিনে সম্পর্ক আরও ভালো হবে।’ আমেরিকার বড় রাজনীতিবিদরা আমাদের মতো লোকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়। আমি দেশের খারাপ চাই না, বাংলাদেশের ভালো চাই। দেশের সন্তান হিসেবে সবসময় দেশের ভালো চেয়েছ

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে কাউকে ছাড় দেওয়া হবে না: মার্কিন সিনেটর

কিশোরগঞ্জ-৫ আসনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের তিনবারের নির্বাচিত সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দন।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বাজিতপুর ডাকবাংলো মাঠে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) হাঁস প্রতীকের প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিনেটর চন্দন বলেন, ‘এখানে যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে সমস্যা আছে। আমি কাউকে ছাড় দেব না। ইঞ্জিনিয়ারিং হতে দেব না। এ কারণে আমি এখানে এসেছি। আমি যতদিন আছি, এ এলাকায় কোনো ইঞ্জিনিয়ারিং চলবে না।’

তিনি কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই।

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে কাউকে ছাড় দেওয়া হবে না: মার্কিন সিনেটর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনও ভালো আছে। মিডিয়ায় অনেক কিছু শোনা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। সামনের দিনে সম্পর্ক আরও ভালো হবে।’

আমেরিকার বড় রাজনীতিবিদরা আমাদের মতো লোকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়। আমি দেশের খারাপ চাই না, বাংলাদেশের ভালো চাই। দেশের সন্তান হিসেবে সবসময় দেশের ভালো চেয়েছি, এখনও চাই, ভবিষ্যতেও চাইব।’

তিনি বলেন, ‘ভোট দেওয়া আপনাদের অধিকার ও দায়িত্ব। দলমত নির্বিশেষে সবাই ভোট দিতে যাবেন।

পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার মানুষ জনসভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালসহ স্থানীয় নেতাকর্মীরা।

এসকে রাসেল/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow