এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১ হাজার ৯৪৬ জন। তাদের মধ্যে দলীয় ১ হাজার ৬৯২ জন‌। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ২৫৪ জন এবং নারী প্রার্থীর সংখ্যা ৮২ জন। এবারের নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন পুরুষ ,৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩২ জন। সারাদেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৯টি। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠকে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার হোসেন এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য জানান। 

এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১ হাজার ৯৪৬ জন। তাদের মধ্যে দলীয় ১ হাজার ৬৯২ জন‌। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ২৫৪ জন এবং নারী প্রার্থীর সংখ্যা ৮২ জন।

এবারের নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন পুরুষ ,৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩২ জন। সারাদেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৯টি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠকে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার হোসেন এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য জানান। 

এমইউ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow