ইসরাইলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ

যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানোর অভিযোগে জাতিসংঘ ইসরাইলকে ‘কালো তালিকাভুক্ত’ করেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। প্রতিবাদস্বরূপ ইসরাইল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর কার্যালয়ের সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর ধর্ষণ ও বিভিন্ন ধরনের যৌন সহিংসতার অভিযোগ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘ এ পদক্ষেপ নেয়। প্রথমে দ্য জেরুজালেম পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের কালো তালিকায় ইসরাইলি কারা কর্তৃপক্ষ (আইপিএস)-কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি ইসরাইলি সংস্থাকে ভবিষ্যতে সম্ভাব্য অন্তর্ভুক্তির জন্য নজরদারিতে রাখা হয়েছে। এ বিষয়ে ড্যানি ড্যানন বলেন, “জাতিসংঘ মহাসচিব ইসরাইলকে হামাস, আইএসআইএস এবং বিশ্বের ভয়াবহ সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে একই তালিকায় স্থান দিয়েছেন। এটি জা

ইসরাইলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ

যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানোর অভিযোগে জাতিসংঘ ইসরাইলকে ‘কালো তালিকাভুক্ত’ করেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।

তিনি এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রতিবাদস্বরূপ ইসরাইল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর কার্যালয়ের সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর ধর্ষণ ও বিভিন্ন ধরনের যৌন সহিংসতার অভিযোগ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘ এ পদক্ষেপ নেয়।

প্রথমে দ্য জেরুজালেম পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের কালো তালিকায় ইসরাইলি কারা কর্তৃপক্ষ (আইপিএস)-কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি ইসরাইলি সংস্থাকে ভবিষ্যতে সম্ভাব্য অন্তর্ভুক্তির জন্য নজরদারিতে রাখা হয়েছে।

এ বিষয়ে ড্যানি ড্যানন বলেন, “জাতিসংঘ মহাসচিব ইসরাইলকে হামাস, আইএসআইএস এবং বিশ্বের ভয়াবহ সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে একই তালিকায় স্থান দিয়েছেন। এটি জাতিসংঘের নৈতিক অবক্ষয়ের প্রমাণ।”

জাতিসংঘের এই কালো তালিকা সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতা (সিআরএসভি) বিষয়ক মহাসচিবের বার্ষিক প্রতিবেদনের অংশ। এতে সশস্ত্র সংঘাতের সময় ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতায় জড়িত সন্দেহভাজন পক্ষগুলোর নাম অন্তর্ভুক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow