ইসরায়েলকে সমর্থন বন্ধে ফিলিস্তিনি পতাকা হাতে যুক্তরাজ্যে বিক্ষোভ
যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে শত শত মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে এবং ব্রিটিশ সরকারকে ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করার আহ্বান জানাতে বিক্ষোভ করেছেন। খবর আল জাজিরার। গ্রেটার ম্যানচেস্টারের ‘ফ্রেন্ডস অব প্যালেস্টাইন’ কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা পতাকা হাতে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দিতে দিতে ম্যানচেস্টারের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তাদের হাতে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাও লেখা ব্যানারও দেখা গেছে। ‘ম্যানচেস্টার ফিলিস্তিনের পাশে… হত্যার শৃঙ্খল ভাঙো’ শীর্ষক এই বিক্ষোভটি ১৯৬৭ সালের জুন মাসের নাকসার ৫৯তম বার্ষিকীতেই অনুষ্ঠিত হয়েছে। যে সময়ে ইসরায়েল পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করেছিল। এদিকে অধিকৃত পশ্চিম তীরে গাড়ি থামানোর নির্দেশ মেনে নেওয়ার পরও এক ফিলিস্তিনি পরিবারের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে স্যাম ফাহদ আবু হাইকাল নামে মাত্র সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। গুলিতে গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা-মা। গত শুক্রবার (৫ জুন) পশ্চিম তীরের হেব্রনের তেল রূমেইদা এল
যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে শত শত মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে এবং ব্রিটিশ সরকারকে ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করার আহ্বান জানাতে বিক্ষোভ করেছেন। খবর আল জাজিরার।
গ্রেটার ম্যানচেস্টারের ‘ফ্রেন্ডস অব প্যালেস্টাইন’ কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা পতাকা হাতে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দিতে দিতে ম্যানচেস্টারের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তাদের হাতে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাও লেখা ব্যানারও দেখা গেছে।
‘ম্যানচেস্টার ফিলিস্তিনের পাশে… হত্যার শৃঙ্খল ভাঙো’ শীর্ষক এই বিক্ষোভটি ১৯৬৭ সালের জুন মাসের নাকসার ৫৯তম বার্ষিকীতেই অনুষ্ঠিত হয়েছে। যে সময়ে ইসরায়েল পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করেছিল।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে গাড়ি থামানোর নির্দেশ মেনে নেওয়ার পরও এক ফিলিস্তিনি পরিবারের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে স্যাম ফাহদ আবু হাইকাল নামে মাত্র সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। গুলিতে গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা-মা।
গত শুক্রবার (৫ জুন) পশ্চিম তীরের হেব্রনের তেল রূমেইদা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। দুর্ভাগ্যবশত, যেদিন শিশুটির বয়স সাত মাস পূর্ণ হয়েছিল, ঠিক সে দিনই ইসরায়েলি বুলেটের আঘাতে তার জীবনপ্রদীপ নিভে যায়।
টিটিএন
What's Your Reaction?