ইসরায়েলি পেট্রোকেমিক্যাল শিল্পে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা করেছে, মার্কিন-সমর্থিত ইসরায়েলি শত্রুর আগ্রাসনের জবাবে সোমবার সকালে হাইফা'র পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মেহর সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে: “সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী'র মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিটের যোদ্ধারা, শত্রু মার্কিন-সমর্থিত ইসরায়েল আমাদের একটি পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনার ওপর হামলা চালায়। ওই হামলার জবাবে, হাইফার একই ধরনের শিল্প স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।” আই-আর-জি-সি'র জনসংযোগ বিভাগের পূর্ণ বিবৃতিতে বলা হয়েছে: “সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ইউনিটের যোদ্ধারা, মার্কিন-সমর্থিত ইসরায়েলি শত্রুর এক পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনায় হামলার জবাবে, কিছুক্ষণ আগে হাইফার অনুরূপ শিল্প স্থাপনাকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে লক্ষ্যবস্তু করেছে। আমরা সতর্ক করে দিচ্ছি, বেসামরিক লক্ষ্যবস্তু এবং তেল-শিল্প স্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ইসরায়েলি শত্রু একটি বিপজ্জনক খেলা শুরু করেছ

ইসরায়েলি পেট্রোকেমিক্যাল শিল্পে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা করেছে, মার্কিন-সমর্থিত ইসরায়েলি শত্রুর আগ্রাসনের জবাবে সোমবার সকালে হাইফা'র পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

মেহর সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে:

“সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী'র মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিটের যোদ্ধারা, শত্রু মার্কিন-সমর্থিত ইসরায়েল আমাদের একটি পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনার ওপর হামলা চালায়। ওই হামলার জবাবে, হাইফার একই ধরনের শিল্প স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।”

আই-আর-জি-সি'র জনসংযোগ বিভাগের পূর্ণ বিবৃতিতে বলা হয়েছে:

“সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ইউনিটের যোদ্ধারা, মার্কিন-সমর্থিত ইসরায়েলি শত্রুর এক পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনায় হামলার জবাবে, কিছুক্ষণ আগে হাইফার অনুরূপ শিল্প স্থাপনাকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে লক্ষ্যবস্তু করেছে।

আমরা সতর্ক করে দিচ্ছি, বেসামরিক লক্ষ্যবস্তু এবং তেল-শিল্প স্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ইসরায়েলি শত্রু একটি বিপজ্জনক খেলা শুরু করেছে। এর পরিধি সমগ্র অঞ্চলের জ্বালানি-সম্পর্কিত সব লক্ষ্যবস্তু পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়বে, তার দায়ভার এই সংঘাতের প্রধান উসকানিদাতা আমেরিকার ওপর বর্তাবে।”

ইসরাইলের আকাশ ইরানের ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণে: সর্দার মোহেব্বি

আই-আর-জি-সি'র মুখপাত্র ও জনসংযোগ বিভাগের উপপ্রধান সর্দার হোসেইন মোহেব্বি এক বার্তায় বলেছেন:

“আমরা আবারও প্রমাণ করেছি যে, দখলদার ইসরাইলের পুরো আকাশ আমাদের নিয়ন্ত্রণাধীন এবং বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ইউনিটের ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow