ইসরায়েলের তিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ

লেবাননের বিভিন্ন শহর লক্ষ্য করে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে ইসরায়েলের তিনটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর বিবিসির। টেলিগ্রামে দেওয়া পৃথক তিনটি পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে, গোলান উপত্যকায় নাফাহ ঘাঁটিতে তাদের ‘বৃহৎ ক্ষেপণাস্ত্র আঘাত’ হেনেছে। পাশাপাশি উত্তর ইসরায়েলের মেরন এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে। যদিও এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। টিটিএন

ইসরায়েলের তিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ

লেবাননের বিভিন্ন শহর লক্ষ্য করে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে ইসরায়েলের তিনটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর বিবিসির।

টেলিগ্রামে দেওয়া পৃথক তিনটি পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে, গোলান উপত্যকায় নাফাহ ঘাঁটিতে তাদের ‘বৃহৎ ক্ষেপণাস্ত্র আঘাত’ হেনেছে। পাশাপাশি উত্তর ইসরায়েলের মেরন এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে।

যদিও এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow