ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ব্যালিস্টিক মিসাইল) নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ মার্চ) রাত সোয়া ১টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরান থেকে ছোড়া এই নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা নিশ্চিত করেছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার পরপরই অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে উচ্চ শব্দে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবেও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং আগত হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সূত্র: টাইমস অব ইসরায়েল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow