ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত ফিলিস্তিনি কিশোর ফুটবলার ফাদি হামদাল্লাহ আল-নাসসান (১৭) মারা গেছেন।  এক সপ্তাহ আগে তার ওপর হামলা চালিয়েছিল দখলদাররা। ফাদি ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ছিল। শনিবার (১৮ জুলাই) ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১১ জুলাই অধিকৃত পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সময় ফাদি গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। ফাদির মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ হলেও সাম্প্রতিক বছরগুলোয় এর বিস্তার আরও বেড়েছে। মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিভিন্ন বিশেষজ্ঞ ইসরায়েলের পশ্চিম তীরের নীতিকে বর্ণবৈষম্যমূলক (অ্যাপারথাইড) ব্যবস্থা হিসেবে

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত ফিলিস্তিনি কিশোর ফুটবলার ফাদি হামদাল্লাহ আল-নাসসান (১৭) মারা গেছেন।  এক সপ্তাহ আগে তার ওপর হামলা চালিয়েছিল দখলদাররা। ফাদি ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ছিল। শনিবার (১৮ জুলাই) ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১১ জুলাই অধিকৃত পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সময় ফাদি গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। ফাদির মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ হলেও সাম্প্রতিক বছরগুলোয় এর বিস্তার আরও বেড়েছে। মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিভিন্ন বিশেষজ্ঞ ইসরায়েলের পশ্চিম তীরের নীতিকে বর্ণবৈষম্যমূলক (অ্যাপারথাইড) ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন। ফাদি আল-মুঘাইয়ির ক্লাবের হয়ে খেলত; সে ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ছিল। শনিবার রামাল্লার প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্স থেকে তার মরদেহ নিজ গ্রাম আল-মুঘাইয়িরে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে তার দাফন সম্পন্ন হয়। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানিয়েছে, গ্রামে বসতি স্থাপনকারীদের হামলার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফাদি উরুতে আহত হয় পরে সেই আঘাতের জটিলতায় তার মৃত্যু হয়। এক্সে দেওয়া এক বিবৃতিতে পিএফএ বলেছে, ফাদির মৃত্যুর মাধ্যমে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৬৮ জনই ফুটবল পরিবারের সদস্য। ফাদির বাবা হামদাল্লাহ আল-নাসসান বলেন, হামলার সময় নারী ও শিশুদের চিৎকার শুনে তার ছেলে ঘটনাস্থলের দিকে ছুটে গিয়েছিল। সে হামলার স্থানেই গিয়েছিল এবং সেখানেই গুলিবিদ্ধ হয়। ফাদির মা হানান আল-নাসসান বলেন, সে খুব ভালো ছাত্র ছিল। খেলাধুলায়ও দক্ষ ছিল এবং ফুটবল খেলতে খুব ভালোবাসত। সবাই তাকে ভালোবাসত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow