ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তায় প্রায় ২০০ জন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন। এ সময় তারা মসজিদ চত্বরে তালমুদভিত্তিক প্রার্থনা ও বিভিন্ন উসকানিমূলক ধর্মীয় আচার পালন করেন। খবর আল জাজিরার।  প্রতিবেদনে বলা হয়, এসব কর্মকাণ্ড আল আকসা প্রাঙ্গণের বিদ্যমান স্থিতাবস্থার পরিপন্থী। ১৯৬৭ সালের পর থেকে কার্যকর এই ব্যবস্থার অধীনে অমুসলিমরা প্রাঙ্গণটি পরিদর্শন করতে পারলেও সেখানে প্রার্থনা করার অনুমতি নেই। আল আকসা মসজিদ কমপ্লেক্স অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং পরে এটিকে একতরফাভাবে সংযুক্ত করার ঘোষণা দেয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এ সংযুক্তিকে স্বীকৃতি দেয়নি। মুসলমানদের কাছে আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান। একই প্রাঙ্গণে অবস্থিত রয়েছে ঐতিহাসিক ডোম অব দ্য রক। সূত্র: আল জাজিরা 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow