ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা কমেছে

ইরানের সাম্প্রতিক হামলায় ইসরায়েলের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্ত করার সক্ষমতায় বিঘ্ন ঘটছে। সূত্রের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরানের সাম্প্রতিক হামলায় শত্রুপক্ষের কয়েকটি শনাক্তকরণ কেন্দ্র লক্ষ্যবস্তু হওয়ায় ইসরায়েলের পক্ষে ইরান থেকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন উৎক্ষেপণের সময় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। সূত্রটি জানায়, এর ফলে অধিকৃত অঞ্চলগুলোতে অনেক সময় হঠাৎ করেই সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে। সূত্রের দাবি, আজ থেকে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র কোনো আগাম সতর্কতা ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। অর্থাৎ ইসরায়েলের পক্ষে আগে থেকে প্রস্তুতি নেওয়া বা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার সুযোগ ছিল না। এছাড়া কিছু ক্ষেত্রে এমনও হয়েছে যে, ইরান থেকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না হলেও সাইরেন বেজে উঠেছে। সূত্রটি আরও বলেছে, এখন ইসরায়েলি বাহিনী নিশ্চিত হতে পারছে না কখন সত্যিই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আর কখন হয়নি। এর ফলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি এমএসএম

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা কমেছে

ইরানের সাম্প্রতিক হামলায় ইসরায়েলের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্ত করার সক্ষমতায় বিঘ্ন ঘটছে।

সূত্রের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরানের সাম্প্রতিক হামলায় শত্রুপক্ষের কয়েকটি শনাক্তকরণ কেন্দ্র লক্ষ্যবস্তু হওয়ায় ইসরায়েলের পক্ষে ইরান থেকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন উৎক্ষেপণের সময় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

সূত্রটি জানায়, এর ফলে অধিকৃত অঞ্চলগুলোতে অনেক সময় হঠাৎ করেই সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে।

সূত্রের দাবি, আজ থেকে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র কোনো আগাম সতর্কতা ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। অর্থাৎ ইসরায়েলের পক্ষে আগে থেকে প্রস্তুতি নেওয়া বা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার সুযোগ ছিল না।

এছাড়া কিছু ক্ষেত্রে এমনও হয়েছে যে, ইরান থেকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না হলেও সাইরেন বেজে উঠেছে।

সূত্রটি আরও বলেছে, এখন ইসরায়েলি বাহিনী নিশ্চিত হতে পারছে না কখন সত্যিই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আর কখন হয়নি। এর ফলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow