ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলা

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর এবং স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর বিবৃতির বরাতে লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের সামরিক বাহিনী বিবৃতিতে বলেছে, রোববার (১৫ মার্চ) সকালে তাদের বাহিনী ইসরায়েলের লাহাভ ৪৩৩ বিশেষ পুলিশ ইউনিট সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের ১৬তম দিনে নতুন করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির ফুজাইরাহ তেল টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও হয়েছে ড্রোন হামলা। হামলার পর ফুজাইরাহ থেকে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যায়। কর্তৃপক্ষ কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এতে একজন জর্ডানীয় নাগরিক আহত হন বলে জানা গেছে। দুবাইয়ের মিডিয়া অফিস জানায়, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার পর এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলা

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর এবং স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর বিবৃতির বরাতে লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে আল জাজিরা

ইরানের সামরিক বাহিনী বিবৃতিতে বলেছে, রোববার (১৫ মার্চ) সকালে তাদের বাহিনী ইসরায়েলের লাহাভ ৪৩৩ বিশেষ পুলিশ ইউনিট সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের ১৬তম দিনে নতুন করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির ফুজাইরাহ তেল টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও হয়েছে ড্রোন হামলা।

হামলার পর ফুজাইরাহ থেকে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যায়। কর্তৃপক্ষ কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এতে একজন জর্ডানীয় নাগরিক আহত হন বলে জানা গেছে। দুবাইয়ের মিডিয়া অফিস জানায়, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার পর এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow