‘ইসরায়েলের সঙ্গে জোটও আপনাদের রক্ষা করতে পারেনি’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংযুক্ত আরব আমিরাতকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে আপনাদের জোটও আপনাদের রক্ষা করতে পারেনি। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ মন্তব্য করেন আরাগচি। পরে তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে বক্তব্যের অংশ প্রকাশ করা হয়। তিনি বলেন, আমাকে বলতে হচ্ছে, আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনে আমিরাত সরাসরি জড়িত ছিল। তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে, যেখান থেকে আমাদের বিরুদ্ধে গোলাবর্ষণ ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আরাগচির মতে, ইসরায়েলের সঙ্গে আপনাদের জোটও আপনাদের রক্ষা করতে পারেনি। ইরানের প্রতি আপনাদের নীতি পুনর্বিবেচনা করা উচিত। উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে নয়াদিল্লি এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেহরান থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। আরাগচি মূলত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকে অংশ নিতে ভারত

‘ইসরায়েলের সঙ্গে জোটও আপনাদের রক্ষা করতে পারেনি’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংযুক্ত আরব আমিরাতকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে আপনাদের জোটও আপনাদের রক্ষা করতে পারেনি।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ মন্তব্য করেন আরাগচি। পরে তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে বক্তব্যের অংশ প্রকাশ করা হয়।

তিনি বলেন, আমাকে বলতে হচ্ছে, আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনে আমিরাত সরাসরি জড়িত ছিল। তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে, যেখান থেকে আমাদের বিরুদ্ধে গোলাবর্ষণ ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

আরাগচির মতে, ইসরায়েলের সঙ্গে আপনাদের জোটও আপনাদের রক্ষা করতে পারেনি। ইরানের প্রতি আপনাদের নীতি পুনর্বিবেচনা করা উচিত।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে নয়াদিল্লি এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেহরান থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। আরাগচি মূলত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকে অংশ নিতে ভারতে এসেছেন। 

পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ ঘিরে চলমান সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow