ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

ইসরায়েলের ওপর আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তবে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি সতর্ক করে বলেছে, যদি ইসরায়েল পাল্টা হামলা চালায় ও লেবাননে আগ্রাসন চালায় তাদের কঠোর জবাব দেওয়া হবে। সোমবার নিজের ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে বলার পর ইরানের পক্ষ থেকে এ ঘোষণা আসে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। তবে, ইরানের ঘোষণার পর ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। ইরানের জরুরি সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া ঘাঁটি ইরানি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধের ঘোষণা দেওয়া হলো।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তবে, এ বিষয়ে জোর দেওয়া হচ্ছে যে, দক্ষিণ লেবাননসহ অন্যান্য স্থানেও যদি এই আগ্রাসন ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে আগের চেয়ে আরও অনেক বেশি কঠোর ও দমনমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ রোববার ভোরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়লে রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল, যেটি না করতে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। আইআরজিসি বলেছিল, বৈরুতে হামলা হলে ইসরায়েল জবাব পাবে। সে

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

ইসরায়েলের ওপর আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তবে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি সতর্ক করে বলেছে, যদি ইসরায়েল পাল্টা হামলা চালায় ও লেবাননে আগ্রাসন চালায় তাদের কঠোর জবাব দেওয়া হবে।

সোমবার নিজের ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে বলার পর ইরানের পক্ষ থেকে এ ঘোষণা আসে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

তবে, ইরানের ঘোষণার পর ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।

ইরানের জরুরি সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া ঘাঁটি ইরানি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধের ঘোষণা দেওয়া হলো।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তবে, এ বিষয়ে জোর দেওয়া হচ্ছে যে, দক্ষিণ লেবাননসহ অন্যান্য স্থানেও যদি এই আগ্রাসন ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে আগের চেয়ে আরও অনেক বেশি কঠোর ও দমনমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার ভোরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়লে রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল, যেটি না করতে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। আইআরজিসি বলেছিল, বৈরুতে হামলা হলে ইসরায়েল জবাব পাবে। সে অনুযায়ী, রোববার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। পরে ট্রাম্প ইসরায়েলকে প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকতে বলেন। কয়েক ঘণ্টা নিরব থাকার পর সেই নির্দেশনা উপেক্ষা করে তেহরান, তাবরিজসহ একাধিক স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এরপর সোমবার সকাল পর্যন্ত দুপক্ষে দফায় দফায় হামলা পাল্টা হামলা চলতে থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow