যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের রাজধানী তেহরানের আকাশে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের একটি ড্রোন লক্ষ্যবস্তু করে তা ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ইরানের মেহর নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের আকাশে ড্রোনটি উড়ছিল। তখন সেটিকে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এই আহ্বান জানান তিনি। পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা চালানো বন্ধ করতে হবে। এর আগে গতকাল ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসি জানায়, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে উত্তর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের রাজধানী তেহরানের আকাশে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের একটি ড্রোন লক্ষ্যবস্তু করে তা ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ইরানের মেহর নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের আকাশে ড্রোনটি উড়ছিল। তখন সেটিকে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এই আহ্বান জানান তিনি।

পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা চালানো বন্ধ করতে হবে।

এর আগে গতকাল ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি জানায়, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে উত্তর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow