‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি দাবি করেছেন, ইসলামাবাদ সমঝোতা (এমওইউ) লঙ্ঘনের পর শুরু হওয়া অভিযানে ২০০ জনের বেশি মার্কিন সেনাবাহিনী নিহত হয়েছেন। খবর ইরনার। রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র যে হতাহতের পরিসংখ্যান প্রকাশ করছে তা সম্পূর্ণ মিথ্যা। অপারেশন ‘নাসর-২’-এ মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে এবং আহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি। তিনি আরও বলেন, অভিযানের সময় আইআরজিসি যুক্তরাষ্ট্রের আটটি সেনা মোতায়েন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে একটি হামলায় ২০টি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি। মোহেবি বলেন, মার্কিন জনগণের উচিত নয় তাদের মিথ্যাবাদী সামরিক কমান্ডারদের নিজেদের সঙ্গে প্রতারণা করতে দেওয়া। তিনি যুক্তরাষ্ট্র সরকারকে ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনাগুলো আন্তর্জাতিক সাংবাদিকদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান, যাতে তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা যাচাই করতে পারেন। এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস দাবি করে, জর্ডানে ইরানের ত
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি দাবি করেছেন, ইসলামাবাদ সমঝোতা (এমওইউ) লঙ্ঘনের পর শুরু হওয়া অভিযানে ২০০ জনের বেশি মার্কিন সেনাবাহিনী নিহত হয়েছেন। খবর ইরনার।
রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র যে হতাহতের পরিসংখ্যান প্রকাশ করছে তা সম্পূর্ণ মিথ্যা। অপারেশন ‘নাসর-২’-এ মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে এবং আহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি।
তিনি আরও বলেন, অভিযানের সময় আইআরজিসি যুক্তরাষ্ট্রের আটটি সেনা মোতায়েন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে একটি হামলায় ২০টি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মোহেবি বলেন, মার্কিন জনগণের উচিত নয় তাদের মিথ্যাবাদী সামরিক কমান্ডারদের নিজেদের সঙ্গে প্রতারণা করতে দেওয়া।
তিনি যুক্তরাষ্ট্র সরকারকে ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনাগুলো আন্তর্জাতিক সাংবাদিকদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান, যাতে তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা যাচাই করতে পারেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস দাবি করে, জর্ডানে ইরানের তিন দফা হামলায় বহু মার্কিন সেনা হতাহত এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও, এ তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)।
প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, শুক্রবার জর্ডানে ইরানের আরেক হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার আগেই এসব হামলায় উল্লেখযোগ্য সংখ্যক সেনা হতাহত হয়েছিলেন।
What's Your Reaction?