ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা সভাপতি দেলাওয়ার, সেক্রেটারি জহির

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা দেলাওয়ার হোসাইন সভাপতি, জহির উদ্দিন সেক্রেটারি ও মহি উদ্দিন সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান নতুন কমিটির নেতাদের শপথ বাক্য পাঠ করান। আরও পড়ুন ইসলামী আন্দোলন বাংলাদেশ / চরমোনাই পীর-ই থাকছেন দলের আমির, নতুন মহাসচিব গাজী আতাউর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। কাজল কায়েস/এসজেডএইচ/জেআইএম

ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা সভাপতি দেলাওয়ার, সেক্রেটারি জহির

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা দেলাওয়ার হোসাইন সভাপতি, জহির উদ্দিন সেক্রেটারি ও মহি উদ্দিন সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান নতুন কমিটির নেতাদের শপথ বাক্য পাঠ করান।

শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

কাজল কায়েস/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow