ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নেননি স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে চলমান আলোচনার মধ্যে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে শুধু নিজের নামেই ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। তবে অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, লুৎফুজ্জামান বাবর এমন কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোনো নির্ভরযোগ্য সূত্রে এর সমর্থন পাওয়া যায়নি। পর্যালোচনায় দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে বক্তব্যটির পক্ষে কোনো উৎস, প্রমাণ বা নির্ভরযোগ্য রেফারেন্স উল্লেখ করা হয়নি। কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্য করা হয়েছে— সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সাধারণত জাতীয় গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্য গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। কিন্তু সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের এমন কোনো মন্তব্য কোনো মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত

ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নেননি স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে চলমান আলোচনার মধ্যে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে শুধু নিজের নামেই ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন।

তবে অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, লুৎফুজ্জামান বাবর এমন কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোনো নির্ভরযোগ্য সূত্রে এর সমর্থন পাওয়া যায়নি।

পর্যালোচনায় দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে বক্তব্যটির পক্ষে কোনো উৎস, প্রমাণ বা নির্ভরযোগ্য রেফারেন্স উল্লেখ করা হয়নি। কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্য করা হয়েছে— সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সাধারণত জাতীয় গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্য গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। কিন্তু সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের এমন কোনো মন্তব্য কোনো মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

অনুসন্ধানে আরও দেখা যায়, একই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য অতীতেও বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে ছড়ানো হয়েছে। সম্প্রতি শফিকুর রহমানের নামেও এমন একটি দাবি প্রচার করা হয়েছিল। তবে যাচাইয়ে জানা গেছে, তিনিও এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে তিনি একটি বক্তব্যে উল্লেখ করেছিলেন যে, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৮২ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে।

সব মিলিয়ে, ইসলামী ব্যাংক ইস্যুতে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ‘৮৩ হাজার কোটি টাকা ঋণ’ সংক্রান্ত বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর বলে নিশ্চিত হওয়া গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow