ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য (শপথ স্থগিত) সরোয়ার আলমগীর বলেছেন, ইসলামের নামে জামায়াতে ইসলামী ভণ্ডামি করে। তাদের আগাগোড়া মিথ্যার আবরণে আবদ্ধ। মিথ্যাচারের রাজনীতি করে দলটি। রোববার (২৮ জুন) দুপুরে ফটিকছড়ি সরকারি কলেজে এইচএসসি পরীক্ষাদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার শপথ আটকাতে একের পর এক মিথ্যা অভিযোগে আদালতের দ্বারস্থ হচ্ছে পরাজিত প্রার্থী জামায়াত নেতা নুরুল আমিন। আমার শপথে বাধা-বিঘ্ন সৃষ্টি করে ফটিকছড়ির উন্নয়ন বাধাগ্রস্ত করছে জামায়াত। তাদের কোনো দেশপ্রেম নেই, জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। সরোয়ার আলমগীর বলেন, একাত্তরে স্বাধীনতা যুদ্ধের বিরুধীতা করা দলটি এখনো দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন তারা পুরানো কায়দায় চক্রান্ত করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়- মির্জা ফখরুল ইসলাম যেমন ইসলাম নয়, জামায়াতে ইসলামীও প্রকৃত ইসলাম নয়। তারা মূলত ভণ্ডামি করছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে অধ্যাপক মিতু বড়ুয়া ও প্রভাষক এন এম রহমত উল্লাহর সঞ্চালনায় বিশেষ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য (শপথ স্থগিত) সরোয়ার আলমগীর বলেছেন, ইসলামের নামে জামায়াতে ইসলামী ভণ্ডামি করে। তাদের আগাগোড়া মিথ্যার আবরণে আবদ্ধ। মিথ্যাচারের রাজনীতি করে দলটি।
রোববার (২৮ জুন) দুপুরে ফটিকছড়ি সরকারি কলেজে এইচএসসি পরীক্ষাদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার শপথ আটকাতে একের পর এক মিথ্যা অভিযোগে আদালতের দ্বারস্থ হচ্ছে পরাজিত প্রার্থী জামায়াত নেতা নুরুল আমিন। আমার শপথে বাধা-বিঘ্ন সৃষ্টি করে ফটিকছড়ির উন্নয়ন বাধাগ্রস্ত করছে জামায়াত। তাদের কোনো দেশপ্রেম নেই, জনগণের প্রতি দায়বদ্ধতা নেই।
সরোয়ার আলমগীর বলেন, একাত্তরে স্বাধীনতা যুদ্ধের বিরুধীতা করা দলটি এখনো দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন তারা পুরানো কায়দায় চক্রান্ত করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়- মির্জা ফখরুল ইসলাম যেমন ইসলাম নয়, জামায়াতে ইসলামীও প্রকৃত ইসলাম নয়। তারা মূলত ভণ্ডামি করছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে অধ্যাপক মিতু বড়ুয়া ও প্রভাষক এন এম রহমত উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুজ্জামান, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষা পরিষদের সম্পাদক অধ্যাপক মো. ইদ্রিস মিঞা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, মনছুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, নুরুল ইসলাম, নাজিম উদ্দিন বাচ্চু, আজম খাঁন, জালাল উদ্দীন চৌধুরী, রশীদ চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন, বেলাল উদ্দিন মুন্না, এম এ মাহফুজ, কে এফ সায়মনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
What's Your Reaction?