ইহরাম অবস্থায় নারীরা পায়ে মোজা পরতে পারবেন?

প্রশ্ন: ইহরাম অবস্থায় নারীরা পায়ে ও হাতে মোজা পরতে পারবেন? উত্তর: ইহরাম অবস্থায় নারীরা পায়ে ও হাতে মোজা পরতে পারবেন। হাদিসে এসেছে, সালেম (রহ.) বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) ইহরাম অবস্থায় থাকা নারীদের পা-মোজা কেটে দিতেন। কিন্তু সফিয়া বিনতে আবু উবাইদা (রা.) তার কাছে আয়েশার (রা.) এ হাদিস বর্ণনা করলেন যে, ‘রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইহরাম অবস্থায় থাকা নারীদের পা-মোজা ব্যবহারের অনুমতি দিয়েছেন’। এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) ইহরাম অবস্থায় থাকা নারীদের পা-মোজা আর কেটে দিতেন না। (সুনানে আবু দাউদ: ১৮৩১) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নারীরা ইহরাম অবস্থায় হাত-মোজা ও পা-মোজা পরিধান করতে পারবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ১৪৪) সাআদ ইবনে আবী ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত তিনি ইহরাম অবস্থায় তার মেয়েদেরকে হাত-মোজা পরার নির্দেশ দিতেন। (কিতাবুল উম্ম: ২/২২৩) এই হাদিস ও আসারসমূহের আলোকে ফকিহগণ ইহরাম অবস্থায় নারীদের জন্য হাতে ও পায়ে মোজা পরিধান করাকে জায়েজ বলেছেন। ওএফএফ

ইহরাম অবস্থায় নারীরা পায়ে মোজা পরতে পারবেন?

প্রশ্ন: ইহরাম অবস্থায় নারীরা পায়ে ও হাতে মোজা পরতে পারবেন?

উত্তর: ইহরাম অবস্থায় নারীরা পায়ে ও হাতে মোজা পরতে পারবেন।

হাদিসে এসেছে, সালেম (রহ.) বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) ইহরাম অবস্থায় থাকা নারীদের পা-মোজা কেটে দিতেন। কিন্তু সফিয়া বিনতে আবু উবাইদা (রা.) তার কাছে আয়েশার (রা.) এ হাদিস বর্ণনা করলেন যে, ‘রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইহরাম অবস্থায় থাকা নারীদের পা-মোজা ব্যবহারের অনুমতি দিয়েছেন’। এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) ইহরাম অবস্থায় থাকা নারীদের পা-মোজা আর কেটে দিতেন না। (সুনানে আবু দাউদ: ১৮৩১)

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নারীরা ইহরাম অবস্থায় হাত-মোজা ও পা-মোজা পরিধান করতে পারবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ১৪৪)

সাআদ ইবনে আবী ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত তিনি ইহরাম অবস্থায় তার মেয়েদেরকে হাত-মোজা পরার নির্দেশ দিতেন। (কিতাবুল উম্ম: ২/২২৩)

এই হাদিস ও আসারসমূহের আলোকে ফকিহগণ ইহরাম অবস্থায় নারীদের জন্য হাতে ও পায়ে মোজা পরিধান করাকে জায়েজ বলেছেন।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow