ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ
স্পেন জাতীয় দলের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালকে নিয়ে এসেছে বড় সুখবর। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে উঠে এখন তিনি ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। চলতি বিশ্বকাপে স্পেন দলে থাকলেও এখন পর্যন্ত পূর্ণ ম্যাচ খেলেননি ১৮ বছর বয়সী এই বার্সেলোনা তারকা। তবে নকআউট পর্ব শুরুর আগে তাকে নিয়ে শঙ্কা কেটে গেছে বলে নিশ্চিত করেছেন কোচ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দে লা ফুয়েন্তে বলেন, ইয়ামাল এখন শারীরিকভাবে পুরোপুরি ফিট এবং প্রয়োজন হলে পুরো ৯০ মিনিট খেলার সক্ষমতা তার রয়েছে। তিনি বলেন, ইয়ামালকে ধাপে ধাপে ব্যবহার করা হয়েছে এবং তার রিকভারি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। কোচ আরও জানান, ‘লামিনে যে কোনো ভূমিকায় খেলতে প্রস্তুত। আমরা তাকে সবসময় সতর্কভাবে ব্যবহার করেছি। এখন সে ভালো অবস্থায় আছে এবং খেলতে খুবই আগ্রহী।’ এরপর হাসতে হাসতে তিনি যোগ করেন, অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ইয়ামাল খেলবেন কি না, তা ম্যাচের আগেই সিদ্ধান্ত নেওয়া হবে। বার্সেলোনার এই তরুণ তারকা ক্লাব মৌসুমে ২৪টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছিলেন। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লা লিগার শেষ ছয়ট
স্পেন জাতীয় দলের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালকে নিয়ে এসেছে বড় সুখবর। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে উঠে এখন তিনি ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
চলতি বিশ্বকাপে স্পেন দলে থাকলেও এখন পর্যন্ত পূর্ণ ম্যাচ খেলেননি ১৮ বছর বয়সী এই বার্সেলোনা তারকা। তবে নকআউট পর্ব শুরুর আগে তাকে নিয়ে শঙ্কা কেটে গেছে বলে নিশ্চিত করেছেন কোচ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দে লা ফুয়েন্তে বলেন, ইয়ামাল এখন শারীরিকভাবে পুরোপুরি ফিট এবং প্রয়োজন হলে পুরো ৯০ মিনিট খেলার সক্ষমতা তার রয়েছে। তিনি বলেন, ইয়ামালকে ধাপে ধাপে ব্যবহার করা হয়েছে এবং তার রিকভারি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
কোচ আরও জানান, ‘লামিনে যে কোনো ভূমিকায় খেলতে প্রস্তুত। আমরা তাকে সবসময় সতর্কভাবে ব্যবহার করেছি। এখন সে ভালো অবস্থায় আছে এবং খেলতে খুবই আগ্রহী।’
এরপর হাসতে হাসতে তিনি যোগ করেন, অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ইয়ামাল খেলবেন কি না, তা ম্যাচের আগেই সিদ্ধান্ত নেওয়া হবে।
বার্সেলোনার এই তরুণ তারকা ক্লাব মৌসুমে ২৪টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছিলেন। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লা লিগার শেষ ছয়টি ম্যাচে তাকে পাওয়া যায়নি।
চলতি বিশ্বকাপে স্পেনের হয়ে প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই গোল করেন তিনি। উরুগুয়ের বিপক্ষে খেলেন ৭৬ মিনিট।
স্পেন দলে তার ফেরার খবরে স্বস্তি ফিরেছে নকআউট পর্বে পৌঁছানো দলটিতে। একই সঙ্গে উইঙ্গার ইয়েরেমি পিনো ও ভিক্টর মুনিওসও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। নিকো উইলিয়ামসের অবস্থাও উন্নতির দিকে থাকলেও তাকে নিয়ে এখনো কিছুটা সতর্কতা রয়েছে।
দে লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন টানা সাফল্য ধরে রেখেছে। ২০২৩ নেশনস লিগ এবং ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর দলটি এখন বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স করছে। গ্রুপ পর্বে টানা তিনটি ক্লিন শিট রেখে তারা শেষ ষোলো নিশ্চিত করেছে।
কোচ বলেন, সব খেলোয়াড়ের পুনরুদ্ধার প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইয়ামাল এখন খেলতে প্রস্তুত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মাঠে নামার আগ্রহ ও আত্মবিশ্বাস।
২০১০ সালের পর বিশ্বকাপে নকআউট পর্বে আর জয় না পাওয়া স্পেন এবার সেই ইতিহাস বদলাতে চায়। ইয়ামালের ফিট হয়ে ফেরা সেই লক্ষ্য পূরণে দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
What's Your Reaction?