ইয়ামালকে নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ রদ্রি
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হলেও তার পাশে দাঁড়িয়েছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রি। তার মতে, মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল এমন এক মানদণ্ড তৈরি করেছে যে সামান্য ছন্দপতনও অনেকের চোখে বড় হয়ে দেখা দিচ্ছে। বিশ্বকাপে স্পেনের হয়ে নিয়মিত খেললেও গোল বা অ্যাসিস্টে খুব বেশি অবদান রাখতে পারেননি ইয়ামাল। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচসেরা হলেও তার পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় কম ছিল বলে মন্তব্য করেন সাবেক স্প্যানিশ অধিনায়ক সেসার আজপিলিকুয়েতা। তিনি বলেন, ‘ইয়ামালের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করা হয়।’ তবে এই সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন রদ্রি। তিনি বলেন, ‘আমরা ভুলে যাচ্ছি, সে এখনও খুবই তরুণ। সে এমন একটি মান তৈরি করেছে যে সবাই প্রতিটি ম্যাচেই অসাধারণ কিছু দেখতে চায়। এটা স্বাভাবিক, কারণ তার প্রতিভা অসাধারণ।’ রদ্রির মতে, ইয়ামালকে শুধু গোল বা অ্যাসিস্ট দিয়ে বিচার করা ঠিক নয়। তার ভাষায়, ‘একজন ফরোয়ার্ডের অবদান শুধু পরিসংখ্যান দিয়ে মাপা যায় না। প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখা, জায়গা তৈরি করা এবং দলের খেলায় প্রভাব রাখাও গুরুত্বপূর্ণ। লামিন
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হলেও তার পাশে দাঁড়িয়েছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রি। তার মতে, মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল এমন এক মানদণ্ড তৈরি করেছে যে সামান্য ছন্দপতনও অনেকের চোখে বড় হয়ে দেখা দিচ্ছে।
বিশ্বকাপে স্পেনের হয়ে নিয়মিত খেললেও গোল বা অ্যাসিস্টে খুব বেশি অবদান রাখতে পারেননি ইয়ামাল। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচসেরা হলেও তার পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় কম ছিল বলে মন্তব্য করেন সাবেক স্প্যানিশ অধিনায়ক সেসার আজপিলিকুয়েতা। তিনি বলেন, ‘ইয়ামালের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করা হয়।’
তবে এই সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন রদ্রি। তিনি বলেন, ‘আমরা ভুলে যাচ্ছি, সে এখনও খুবই তরুণ। সে এমন একটি মান তৈরি করেছে যে সবাই প্রতিটি ম্যাচেই অসাধারণ কিছু দেখতে চায়। এটা স্বাভাবিক, কারণ তার প্রতিভা অসাধারণ।’
রদ্রির মতে, ইয়ামালকে শুধু গোল বা অ্যাসিস্ট দিয়ে বিচার করা ঠিক নয়। তার ভাষায়, ‘একজন ফরোয়ার্ডের অবদান শুধু পরিসংখ্যান দিয়ে মাপা যায় না। প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখা, জায়গা তৈরি করা এবং দলের খেলায় প্রভাব রাখাও গুরুত্বপূর্ণ। লামিনে এগুলো দারুণভাবে করছে।’
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও ইয়ামালের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের পর তিনি বলেন, ‘এটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ পারফরম্যান্স। সে দলের জন্য অসাধারণ পরিশ্রম করেছে, যদিও এখনও তার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার বাকি।’
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রদ্রির বিশ্বাস, ইয়ামালকে নিয়ে অযথা সমালোচনার বদলে ধৈর্য ধরাই উচিত। কারণ, টুর্নামেন্টের সবচেয়ে বড় মঞ্চে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য এখনও তার মধ্যেই রয়েছে।
টিটিটি/আইএন
What's Your Reaction?